রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া বিএসবির সেই বাশার গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৬:৫৬ পিএম   (ভিজিট : ১৩৫)
X

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ সোমবার (১৪ জুলাই) তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদিন খান। তিনি জানান, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম তাঁকে গ্রেপ্তার করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে, ২০২৪ সালের ১৭ অক্টোবর বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে এক হাজারের বেশি শিক্ষার্থীর প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও অন্যান্য উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ভর্তির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আদায় করে।

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগবিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে রুমন আলী লস্কর জানান, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বাংলাদেশ ব্যাংকের নিয়ম লঙ্ঘন করে শিক্ষার্থীদের টাকা সরাসরি সংগ্রহ করেছে, যা মানিলন্ডারিং আইনের পরিপন্থী। এছাড়া, ভুয়া অফার লেটার তৈরি করে তারা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে।

তাঁর ভাষ্য অনুযায়ী, প্রতিটি শিক্ষার্থীর গড়ে ২০ লাখ টাকা করে ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।আরেক ভুক্তভোগী জানান, ২০২৩ সালের ২৭ আগস্ট বাশার ও পাওনাদারদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী তিনটি কিস্তিতে পাওনা ফেরত দেওয়ার কথা ছিল—২৩ সেপ্টেম্বর, ২২ অক্টোবর ও ২৫ নভেম্বর। কিন্তু প্রথম কিস্তির সময় অর্থ পরিশোধ না করে, বরং শিক্ষার্থীদের ওপর গুণ্ডাবাহিনী দিয়ে হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। গুলশান থানার পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত।

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশারশিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন 
বর্তমানে শিক্ষার্থীরা বিষয়টির সুষ্ঠু বিচার ও অর্থ ফেরতের দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝