রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ জুলাই, ২০২৫, ৫:৫৯ পিএম   (ভিজিট : ১৫৪)
X

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি। 

রোববার (১৩ জুলাই) দুপুরে ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান।

এসময় তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আস্বস্ত করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।২০১৯ থেকে সরকার পতনের আগ পর্যন্ত সংঘটিত ১১টি গুমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ওই সময় সরকারের শীর্ষ পদে থাকা ১৬ জনের জড়িত থাকার অভিযোগ করে ভুক্তভোগীরা জানান, শুধু বিএনপি করার অপরাধে তাদের বিগত সরকারের নির্মম নির্যাতনের শিকার হতে হয়।

আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় থাকাকালে শত শত মানুষকে গুম করেছে বলে অভিযোগ রয়েছে। নানা সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই গঠিত হয় তদন্ত কমিশন। সেই কমিশনের মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গুম কমিশন ইতোমধ্যে তাদের দুটি প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে শেখ হাসিনার শাসনামলে ভয়াবহ গুম-খুনের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 

পাঁচ সদস্যের গুম কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। ‘কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুযায়ী ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুমের ঘটনা তদন্ত করছে এই কমিশন।

আ.দৈ/আরএস




 

 


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝