রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বোর্ডে ৫৬.৩৮% পাস, জিপিএ - ৩,১১৪
ডেস্ক নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৪:৩৩ পিএম  আপডেট: ১০.০৭.২০২৫ ৪:৩৬ পিএম  (ভিজিট : ৯৩)
X

এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২ টার দিকে বোর্ড এ ফল ঘোষণা করে। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী ফলের পরিসংখ্যান প্রকাশ করেন।

এ বছরের পরীক্ষায় শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ৬ জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। আর মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। এর মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।

বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝