রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আমিনুল হক
সাকিবের এমপি হওয়া ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৬:০৯ পিএম  আপডেট: ০৫.০৭.২০২৫ ৬:১৪ পিএম  (ভিজিট : ১৫৪)
X

খেলোয়াড় হিসেবে নয়, সাকিব আল হাসানের সংসদ সদস্য হওয়া রাজনৈতিক মূল্যায়নের দাবি রাখে বলে জানিয়েছেন রাজনীতির ময়দানে সক্রিয় সৈনিক আমিনুল হক।

তিনি আরো বলেন, ‘স্বৈরাচারের দোসর এবং অবৈধ সংসদের একজন এমপি সাকিবের বিষয়ে সিদ্ধান্ত রাষ্ট্র নেবে। খেলোয়াড় থাকাকালীন অবৈধ সরকারের প্রলোভনে পড়ে তার এমপি হওয়ার বিষয়টি যদি ভুলে যান, তাহলে ওই যে রক্ত ঝরেছে এবং যাদের জীবন গেছে, তাদের সঙ্গে বেঈমানি করা হবে। ’

দেশের শীর্ষ গণমাধ্যমে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘অন অ্যান্ড অব দ্য ফিল্ড’-এ অংশ নিতে বুধবার রাতে হাজির হন আমিনুল হক। কথা ছিল বিকেল সাড়ে ৫টায় আসার, কিন্তু হাতিরঝিলের জনসভা ও যানজটের কারণে সময় গড়িয়ে রাত ১০টা পেরিয়ে যায়। মধ্যরাতে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব, যা শেষ হয় রাত গভীর হলেও তার প্রাণশক্তি ছিল অবিচল।

‘ফুটবলের ফিটনেসটাই রাজনীতিতে কাজে দিচ্ছে। সারা দিন কথা বললেও ক্লান্ত হই না,’ হাসিমুখে বললেন এই সাবেক ফুটবলার। রাজনীতিতে এলেও ফুটবল ভুলে যাননি আমিনুল। সাম্প্রতিক সময়ের প্রবাসী ফুটবলারদের নিয়ে আলোচনা প্রসঙ্গে বলেন, ‘প্রবাসীদের এনে আমরা সাময়িকভাবে উপকৃত হতে পারি। কিন্তু তৃণমূলে না গেলে সত্যিকারের উন্নতি হবে না। আগের মতো সোহরাওয়ার্দী কাপ বা মা-মণি গোল্ডকাপের মতো টুর্নামেন্ট চালু করতে হবে। ’

আলোচনার এক পর্যায়ে উঠে আসে ক্রিকেটারদের রাজনীতিতে অংশগ্রহণের প্রসঙ্গ। আওয়ামী লীগের সাবেক এমপি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমানের গ্রেপ্তার, মাশরাফি বিন মর্তুজার জনসম্মুখ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া এবং সাকিব আল হাসানের প্রবাসে অবস্থান-এসবই উঠে আসে আলোচনায়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝