রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পবিত্র হজপালন শেষে ফিরেছেন ৬৫ হাজার জন. মৃত্যু- ৪২ হাজির
ডেস্ক নিউজ
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৭:৪৩ পিএম  আপডেট: ০৪.০৭.২০২৫ ৭:৪৫ পিএম  (ভিজিট : ১৭৭)
X

পবিত্র হজপালন শেষে সুন্দরভাবে দেশে ফিরেছেন ৬৪ হাজার ৮৬৪ জন হাজি। তবে পবিত্র মক্কায় হজ করতে গিয়ে মারা গেছেন ৪২ জন বাংলাদেশি। বৃহস্পতিবার (৩ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত ১৭৬টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮২টি ফ্লাইটে ২৯ হাজার ৮৬০ জন এবং সৌদিয়া এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে ২৬ হাজার ২২৮ জন এবং সৌদি আরবের আরেক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাসের ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৭৭৬ জন হাজি দেশে ফিরেছেন।

ধর্ম মন্ত্রণালয় বলছে, ইতোমধ্যে ফিরতি পথের ৭৯ শতাংশ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এসব ফ্লাইটে ৭৬ শতাংশ হাজি দেশে ফিরেছেন।
গত ৫ জুন অনুষ্ঠিত হজের জন্য এবার সৌদি আরবে যান ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি। তাদের মধ্যে যে ৪২ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৩১ জনই পুরুষ ও ১১ জন নারী।

সর্বশেষ গেল রোববার জুলফিকার আলী নামের একজন সৌদি আরবে মারা যান। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এই ব্যক্তি গত ৩১ মে বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছিলেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আরও ২২ জন হজযাত্রী সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝