বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
‘জুলাই শহীদ’ স্বীকৃতি পাচ্ছেন রোহিঙ্গা যুবক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:৪৫ পিএম   (ভিজিট : ১৫৫)
X

২০২৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে নিহত রোহিঙ্গা যুবক নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার বিকেলে সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টটি শেয়ার করেছেন প্রেসসচিব শফিকুল আলম।

তথ্য উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম গত ২২ জুন ক্যাবিনেট মিটিংয়ে নূর মোস্তফার স্বীকৃতির জন্য প্রস্তাব উপস্থাপন করেন।

গণ-অভ্যুত্থান অধিদপ্তর থেকে নূর মোস্তফার স্বীকৃতির কাজ চলমান। শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেন নূর মোস্তফা। 

ওই দিন দুপুরে ঈদগাঁও থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। এরপর সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হলে ৬ আগস্ট দুপুরে তার মৃত্যু হয়।  
স্থানীয়রা জানান, শহীদ নূর মোস্তফার বাবা শফিউল আলম মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেন ১৯৯২ সালে, এরপর কক্সবাজার ঈদগাঁও এলাকায় স্থায়ী বসতি গাড়েন। ১৭ বছর বয়সী শহীদ নূর মোস্তফার জন্ম বাংলাদেশে। স্থানীয় দারুস সালাম দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র ছিলেন তিনি।

আ.দৈ/আরএস








Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝