রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় নির্বাচনে ইভিএম ক্রয়ে অনিয়ম:
ইসির তিন কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৩:০২ পিএম  আপডেট: ০২.০৭.২০২৫ ৩:১১ পিএম  (ভিজিট : ১১৩)
X

দেশের বহুল সমালোচিত  ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়ে বড় ধরনের আর্থিক অনিয়মের সুনিদিষ্ট অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় নির্বাচনে কারচুপির সুবিধার্খে  ও কোটি কোটি টাকা লোপাটের জন্য এসব মেশিন ক্রয় করা হয়। 

আজ বুধবার (২ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াৎ তাদের জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে অংশ নেওয়া তিন কর্মকর্তা হলেন,ইসির উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আখতার ও তৎকালীন সিনিয়র মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফ হোসেন। দুদক সূত্রে জানা গেছে, এদিন নির্বাচন কমিশনের মোট ছয়জন কর্মকর্তাকে তলব করা হয়।

দুদকের অভিযোগে বলা হয়েছে, বিগত সরকারের সময়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ সংশ্লিষ্টরা টেন্ডার ব্যতীত ও সরকারি আর্থিক বিধি লঙ্ঘন করে বাজারমূল্যের চেয়ে ১০ গুণ বেশি দামে ইভিএম ক্রয় করেন। প্রতিটি মেশিনের দাম ধরা হয় প্রায় দেড় লাখ টাকা। এতে সরকারের ক্ষতি হয়েছে প্রায় ৩ হাজার ১৭২ কোটি টাকা।

সংস্থাটির অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলেও জানা গেছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুদক।

আ . দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝