রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শক্তিশালী বাহরাইনের জালে প্রথমার্ধেই বাংলাদেশের ৫ গোল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ জুন, ২০২৫, ৮:১০ পিএম   (ভিজিট : ২৪০)
X

ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে বাহরাইনের মেয়েরা। তবে খেলায় তার কোনো ছাপই পড়ল না। এএফসি উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে বাহরাইনের বিপক্ষে প্রথমার্ধেই ৫ গোল দিয়েছে বাংলাদেশের বাঘিনীরা।

মিয়ানমারের ইয়াংগুনে আজ রবিবার শুরু থেকেই দাপুটে আক্রমণ শাণায় বাংলাদেশ। প্রধমার্ধে ৫ গোলের মধ্যে প্রথমটি দেন শামসুন্নাহার জুনিয়র। পরেরটি আসে ঋতুপর্ণা চাকমার পা থেকে। বাকি তিনটি গোলের দুইটি তহুরা খাতুন ও অপরটি কোহাতি কিসকুর।

দশম মিনিটে মাঝমাঠ থেকে আসা লম্বা ক্রস ধরে বাইরাইনের ডি-বক্সে ঢুকে যান শামসুন্নাহার জুনিয়র। পরে গোলকিপার এগিয়ে এলে চিপ শটে তার মাথার ওপর দিয়ে বল জালে জড়ান তিনি। ঋতুপর্ণা গোল পান পঞ্চদশ মিনিটে। স্বপ্না রানীর আড়াআড়ি ক্রস ধরে বক্সে ঢুকে বাম পায়ের দারুণ এক শটে গোল করেন করেন ঋতুপর্ণা। 

ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার পর ৩২তম মিনিটে আফঈদা খন্দকারের ক্রসে তহুরা খাতুন হেডে বাহরাইনের জালে বল জড়ান। তবে অফসাইডের কারণে গোল হয়নি। বাংলাদেশ ব্যবধান আরও বাড়ায় ৪০তম মিনিটে। প্রতিপক্ষের ফুটবলারের পায়ে বল চলে যায় কোহাতি কিসকুর কাছে। ভিড়ের মধ্যে টোকা দিয়ে গোল আদায় করেন তিনি। 

প্রথমার্ধের যোগ করা সময়ে আরও দুই গোল দেয় বাংলাদেশ। দুইটি গোলই তহুরার থেকে। প্রথম গোলটি গোলকিপারের গ্লাভসে লাগলেও থামাতে পারেননি। পরে শামসুন্নাহার জুনিয়রের কাটব্যাক পেয়ে নিখুঁত টোকায় আরেকটি গোল করেন তিনি। 

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝