রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন শান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৫:৪৫ পিএম   (ভিজিট : ১৫৪)
X

বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্তর অধ্যায় শেষ হলো কলম্বো টেস্টে পরাজয়ের মধ্য দিয়ে। শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হারার পর ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।

খেলার মাঠে পরাজয়ের বাইরে, এটি ছিল আরও বড় এক সিদ্ধান্ত। শান্ত জানান, তিনি ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

২০২৪ সালে তিন সংস্করণেই অধিনায়কত্বের দায়িত্ব পান শান্ত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্বের ভার যেন তার কাঁধ থেকে একে একে খসে পড়েছে। বছরের শুরুতেই তিনি টি–টোয়েন্টি নেতৃত্ব ছেড়ে দেন, যেখানে দায়িত্ব বুঝে নেন লিটন দাস। এরপর শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে হঠাৎ করেই ওয়ানডে নেতৃত্ব তুলে দেওয়া হয় মেহেদী হাসান মিরাজের হাতে—যেটি শান্ত নিজেও জানতে পারেননি সময়মতো। সেই থেকেই গুঞ্জন ছিল, টেস্ট নেতৃত্ব নিয়েও হয়তো আর আগ্রহী নন তিনি।

যদিও কলম্বো টেস্ট শুরুর আগেও এই বিষয়ে মুখ খুলতে চাননি শান্ত। কিন্তু শেষ পর্যন্ত দলের ব্যর্থতা ও নেতৃত্বসংক্রান্ত জটিলতা মিলিয়ে, ম্যাচ শেষে সংবাদমাধ্যমে তিনি জানিয়ে দেন,‘টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

আ.দৈ/আরএস





 



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝