রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাকে হাসপাতালে রেখে পরীক্ষা কেন্দ্রে মেয়ে, ঢুকতে না পেরে অঝোরে কাঁদলেন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৭:৪৬ পিএম   (ভিজিট : ২৩২)
X

বাবা নেই, তারমধ্যে পরীক্ষার দিন সকালে হঠাৎ মা করলেন স্ট্রোক। উপায় না পেয়ে দ্রুত মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখান থেকে পরীক্ষা কেন্দ্রে আসতে কিছুটা দেরি হয়ে যায় মেয়েটির। 

আর তাই পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি তাকে। এমন অবস্থায় মেয়েটি অঝোরে কাঁদতে থাকেন। তবুও ওই শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।  

জানা গেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে (২৬ জুন) রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অনেকেই ফেসবুক পোস্ট করেছেন। তাদের মধ্যে একজন সানাউল হক সানি। 

তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, এইচএসসি পরীক্ষার্থী এই মেয়েটির বাবা নেই। মা আজ সকালে মেজর স্ট্রোক করেছে। যেহেতু পরিবারে দায়িত্বশীল কেউ নেই, তাই মেয়েটিকেই সব সামলিয়ে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। সেখান থেকে ছুটতে হয়েছে পরীক্ষার কেন্দ্র মিরপুর বাংলা কলেজে।

কিন্তু ভাগ্য খারাপ! লেট হওয়ায় পরীক্ষার হলে প্রবেশের সুযোগ পায়নি। অঝোরে কাঁদছিল মেয়েটি। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে যারা ছিলেন, তাদের কেমন লেগেছে জানি না! কিন্তু ভিডিওটা দেখে কিছুটা হলেও অনুভূতি বুঝতে পারছিলাম।

সানি আরও লিখেছেন, একজন মানুষ বোর্ড পরীক্ষার দিনে নিশ্চয়ই রঙঢঙ করে সময় নষ্ট করে না। অসুস্থ মাকে হাসপাতালের বেডে রেখে পরীক্ষার হলে ছুটে আসা— কিন্তু বস্তাপচা সিস্টেম মেয়েটির একটা বছর নষ্ট করে দিল।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝