রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
"রক্তাক্ত জুলাইয়ের সাথে বেঈমানি" কোটা প্রথা বাতিল চায় ইবি শিক্ষার্থীরা
ইবি প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮:৫২ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৫ ৮:৫৬ পিএম  (ভিজিট : ১৩৪)
X

গুচ্ছ ভর্তিতে কোটা প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কোটা রাখার পক্ষে মতপোষণ করেছেন তারা। আজ মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৩ টার দিকে বিশ্বিবদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মণ্ডল সহ অন্যান্য কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের হাতে 'প্রশাসন কি আবারও রক্ত দেখতে চাই?', 'প্রশাসন তুমি কার?', 'কোটা বিলুপ্তিতে আবারও রক্ত দিবো?', 'কাদের স্বার্থ রক্ষায় এখনো কোটা?', 'কোটার জন্য আন্দোলন করে আবারও কোটা কেন?' প্লেকার্ড দেখা যায়।

মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ সমন্বয়ক তানভীর মাহমুদ মণ্ডল বলেন,"বিগত স্বৈরাচার সরকার কোটা সংস্কার করতে ব্যর্থ হয় এবং কোটা সংস্কারের তীব্র আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়, কিন্তু সেই কোটা এখনো বহাল আছে। প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে বলতে চাই অচিরেই কোটা প্রথা বাতিল করতে হবে।

তিনি আরও বলেন, কোটার মাধ্যমে আসা শিক্ষার্থীদের দ্বারা বিশ্ববিদ্যালয়ে যত অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পতিত স্বৈরাচার সরকারের ইবি শাখা ছাত্রলীগের কুলাঙ্গার সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ও কোটার ফসল। অন্যান্য বিশ্ববিদ্যালয় কি করলো সেটা দেখার বিষয় নয়, আমাদের বিশ্বিবদ্যালয় চলবে আমাদের গতিতে, উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল কোটা বাতিল করতে হবে।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এসএম সুইট বলেন, "জুলাই বিল্পব হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে, পরে সেটি এক দফায় রুপান্তরিত হয়, ফলে পতিত স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়, যদি প্রশাসন কোটাপ্রথা বন্ধ না করে তাহলে আগামীকাল বিশ্ববিদ্যালয় ব্লকেড করে দিতে বাধ্য হবো, প্রয়োজনে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করে কোটা প্রথা সমাধান করতে হবে।"

উল্লেখ্য, এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠি/উপজাতি কোটা, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সুবিধা, বিকেএসপি/খেলোয়ার কোটা, পোষ্য কোটা, হরিজন ও দলিত কোটায় ভর্তির বিষয়ে গুচ্ছের ওয়েবসাইটে জানানো হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষায় স্নাতকে বিভিন্ন ইউনিটে বিভিন্ন কোটায় ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের উপস্থিতির সময়সূচির বিজ্ঞপ্তি প্রকাশ করে ইবি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।


আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝