রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজ মির্জা ফখরুলের নেতৃত্বে ৯ জনের প্রতিনিধি চীন যাচ্ছে
ডেস্ক নিউজ
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ১১:০৫ এএম  আপডেট: ২২.০৬.২০২৫ ১১:০৮ এএম  (ভিজিট : ১১৬)
 আজ রোববার (২২ জুন) বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে।  প্রতিনিধি দলকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণ জানিয়েছে।   মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই সফরে থাকবে।
 আজ রাতে প্রতিনিধি দলটি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিএনপি প্রতিনিধি দলের সফরের আগে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর আমন্ত্রণে বৃহস্পতিবার সন্ধ্যায় বারিধারা দূতাবাসে যায় বিএনপির প্রতিনিধি দল। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন- দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এজেএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঈসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধিদল দেশটিতে সফরে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে চীনা সরকারসহ কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দিতে এ সফর।

এর আগে গত মাসের শেষ দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধিদল। সফরকালে প্রতিনিধিদল চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর-পূর্ব এশিয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝