রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নাঈমের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে পিছিয়ে রাখল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৪:৪৮ পিএম   (ভিজিট : ২১৩)
X

দেশের বাইরে প্রথমবারের মতো টেস্টে বোলিংয়ের সুযোগ পেয়েই বাজিমাত করলেন অফ স্পিনার নাঈম হাসান। গল টেস্টের চতুর্থ দিনে দুরন্ত স্পেলে ৫ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে দেন তিনি। এতে ১০ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

তৃতীয় দিনের খেলা শেষে ৪ উইকেটে ৩৬৮ রান তুলেছিল শ্রীলঙ্কা। সেখান থেকে আজ মাত্র ১১৭ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারিয়ে ৪৮৫ রানে থামে স্বাগতিকদের ইনিংস। নাঈম একাই তুলে নেন শেষ ৫ উইকেটের চারটি। চতুর্থ দিনে তার শিকার হন কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থারিন্দু কুমারা ও আসিথা ফার্নান্দো। শেষ উইকেট হিসেবে আসিথাকে বোল্ড করে ইনিংস শেষ করেন নাঈম।

৪৩.২ ওভার বল করে ১২১ রান দিয়ে তুলে নেন ৫টি উইকেট—যা তার টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট প্রাপ্তি, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়বার। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৯৫ রানে। ফলে স্বাগতিকদের ৪৮৫ রানে গুটিয়ে দিয়ে ১০ রানের গুরুত্বপূর্ণ লিড পায় সফরকারীরা।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝