রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আসিফ নজরুলের নাম ভাঙ্গিয়ে চাঁদা-সুবিধা নেয়ার চেষ্টাকারীদের পুলিশে দেয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৩ পিএম   (ভিজিট : ২২৫)
X

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ আমার সাথে অনুরোধ করে ছবি তুলেছেন। সরকারে আসার আগে বহু প্রোগ্রামে গিয়েছি, অনেকে ছবি তুলেছেন। আমাকে কেউ কেউ জানিয়েছেন, এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন। কেউ কেউ না কি বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করেছেন। এগুলো আমি শুনেছি, সত্য-মিথ্যা জানি না।’

কিন্তু তার নাম ভাঙিয়ে কেউ চাঁদা আদায় বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে তাকে পুলিশে দেয়ার অনুরোধ করা হয়েছে।আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে লাইভে এসে তিনি এই অনুরোধ করেছেন।

আসিফ নজরুল বলেছেন, ‘আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ আমার সাথে অনুরোধ করে ছবি তুলেছেন। সরকারে আসার আগে বহু প্রোগ্রামে গিয়েছি, অনেকে ছবি তুলেছেন। আমাকে কেউ কেউ জানিয়েছেন, এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন। কেউ কেউ না কি বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করেছেন। এগুলো আমি শুনেছি, সত্য-মিথ্যা জানি না।’

তিনি বলেন, ‘আমি এর তীব্র প্রতিবাদ করছি। যারা এসব কর্মকাণ্ড করেছেন বা করার চেষ্টা করছেন তাদের পুলিশে ধরিয়ে দেবেন। কোনো অবস্থায় আমার কথা বলে কেউ যদি চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করেন, আপনারা তাকে পুলিশে ধরিয়ে দেবেন, মামলা করবেন। মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দেবেন। অবশ্যই আমি চেষ্টা করব এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।’

আসিফ নজরুল বলেন, ‘আমি বা আমার সরকারের কেউ কোনোরকম অবৈধ কাজের প্রশ্রয় দিবে না। এই সব কাজ যারা করার চেষ্টা করছেন বা করেছেন, তাদের আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি, বাংলাদেশের মানুষের সাথে কোনোরকম অন্যায় করবেন না, আমাদের কারো নাম ব্যবহার করবেন না।’

উপদেষ্টা বলেন, ‘আমাদের নামে কোনোরকম চাঁদাবাজি, অবৈধ সুবিধা আদায়, কাউকে কোনোরকম হুমকি দেয়া- এসব থেকে বিরত থাকবেন। আমরা জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝