রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসরাইলের হাইফা তেল শোধনাগারে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৬:৫৬ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৫ ৭:১৩ পিএম  (ভিজিট : ১৭৩)
X

ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় ইহুদি রাষ্ট্র ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই তেল শোধনাগারের পরিচালনাকারী সংস্থা বাজান এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম।

সংস্থাটি জানিয়েছে, ইরানের রাতভর হামলায় তেল শোধনাগার কমপ্লেক্সের পাইপলাইন ও ট্রান্সমিশন লাইনের কিছু নির্দিষ্ট জায়গায় ক্ষতি হয়েছে। শোধনাগারটি চালু থাকলেও এর কিছু ইউনিট ও স্থাপনা বন্ধ করে দেয়া হয়েছে। ক্ষয়ক্ষতির প্রভাব। এখনো খতিয়ে দেখা হচ্ছে।

এ খবর এমন সময় এসেছে, যখন ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানি বাহিনী রাতভর ইসরাইলের দিকে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলোর মধ্যে ৪০টি পড়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে। ওই অঞ্চলেই হাইফা অবস্থিত।

হাইফা ও তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। চিকিৎসাকর্মী ও বিভিন্ন গণমাধ্যম সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ইরানে বিমান হামলা চালিয়ে ইসরাইল তেহরানের শাহরান তেল স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। এছাড়া তখন তারা ইরানের বিভিন্ন বেসামরিক ও জ্বালানি অবকাঠামোও লক্ষ্যবস্তু করেছিল। সূত্র : আল জাজিরা

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝