রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
মোদির ছবি দিয়ে ‘কালো জাদু’র চেষ্টা, অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ পিএম   (ভিজিট : ০)
X

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে কথিত ‘কালো জাদু’ করার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে উত্তর প্রদেশের পুলিশ। পাশাপাশি ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) স্থানীয় পুলিশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড।

পুলিশ সূত্রে জানা গেছে, ছড়িয়ে পড়া ভিডিওটি উত্তর প্রদেশের মৌ জেলার দোহরিঘাট থানা এলাকার। ভিডিওতে সরযূ নদীর তীরে একটি শ্মশানের কাছে নরেন্দ্র মোদির ছবি রাখা অবস্থায় দেখা যায়। ছবিটির চারপাশে নারকেল, লেবু, কমলা রঙের গুঁড়াসহ বিভিন্ন আচার-অনুষ্ঠানে ব্যবহৃত সামগ্রী সাজানো ছিল।

ভিডিওটি পুলিশের নজরে আসার পর অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার উৎস শনাক্ত করতে সাইবার সেলের সহায়তা নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজও শুরু হয়েছে।

ঘোষী এলাকার সার্কেল অফিসার সত্যেন্দ্র ভূষণ তিওয়ারি জানান, শনিবার দোহরিঘাট থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

নদীর তীরে কারা প্রধানমন্ত্রীর ছবি ও সংশ্লিষ্ট সামগ্রী রেখেছিল এবং কী উদ্দেশ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝