রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
বিশ্বে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাংলাদেশ অন্যতম : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:২১ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৫:২৪ পিএম  (ভিজিট : ১)
X

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার  হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমরে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও মাকসোদা মাকসোদি। সাক্ষাতকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ।

তিনি বলেন,  সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয়, হাওড় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের জীবিকা ক্রমাগত বিপন্ন হয়ে পড়েছে।স্পিকার বলেন, মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

রোববার (২৫ অক্টোবর) স্পিকারের সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও মাকসোদা মাকসোদির নেতৃত্বে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, উইনরক ইন্টারন্যাশনাল চার দশকেরও বেশি সময় ধরে চলমান অংশীদারত্বের ধারাবাহিকতায় কাজ করছে।

 বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার জলবায়ু পরিবর্তন এবং সামাজিক সুরক্ষায় উইনরক ইন্টারন্যাশনাল ইতিবাচক ভূমিকা পালন করছে।তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলকভাবে কম কার্বন নিঃসরণ করে। কিন্তু কার্বন ডাই-অক্সাইড গ্যাস নিঃসরণের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বহুমুখীকরণ, কৃষিপণ্য উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে ফেরত বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার সুরক্ষা বিষয়ে মতবিনিময় করেন।

স্পিকার এসময় প্রতিনিধিদলকে জানান, বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ থেকে প্রচুর অর্থপাচার হয়েছে। পাচার অর্থ পুনরুদ্ধারে তিনি এসময় মার্কিন সরকারের সহযোগিতা কামনা করেন।বৈঠকে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ.দৈ./একে



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝