রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে র‌্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৪:৫১ পিএম   (ভিজিট : ১৯০)
X

রাজধানীর উত্তরায় র‍্যাবের পোশাক পরা কয়েকজন মেবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’-এর এক পরিবেশকের ১ কোটি ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। আজ শনিবার সকাল ৮টা ৫২ মিনিটে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ব্যাগ নিয়ে যাওয়ার পথে কালো একটি মাইক্রোবাস উল্টোপাশ থেকে এসে তাদের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ব্যাগটি নিয়ে দৌড় দেয়। এরপর র‌্যাবের জ্যাকেট পরা লোকেরা দৌড়ে তাকে ধরে ফেলে। এ সময় ছিনতাইকারীদের হাতে ছোট আগ্নেয়াস্ত্র দেখা যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম বলেন, ‘ওরা (ছিনতাইয়ের শিকাররা) আমাদের বলেছে তাদের ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাই হয়েছে। ওরা হচ্ছে নগদের ডিস্ট্রিবিউটর। যিনি প্রতিষ্ঠানটির মালিক, তার বাসা থেকে কর্মীরা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে তাদের অফিসে যাচ্ছিল। পথের মধ্যে মাইক্রোবাসে করে এসে টাকাটা ছিনিয়ে নিয়ে যায়। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি।’

আজ দুপুরে র‌্যাব- ১-এর কার্যালয়ে সাংবাদিকদরা এই ছিনতাই নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘তিনি (অপরাধী) যদি র‌্যাবের হন, ছাড়া পাবে না। অনেক সময় র‌্যাব-পুলিশের পোশাক পরে অনেকে অনেক অপকর্ম করছে তারাও পার পাবে না।’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝