রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসরায়েলের হামলার জবাবে পাল্টা শতাধিক ব্যালিস্টিক মিসাইলে ইরানের
ডেস্ক নিউজ
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১০:২৭ এএম  আপডেট: ১৪.০৬.২০২৫ ১০:৪৭ এএম  (ভিজিট : ১৮৭)
X

সন্ত্রাসী ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিমান হামলার পাল্টা জবাবে ১০০টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ।  প্রথমে ইরানের রাজধানীর তেহরানসহ বিভিন্ন শহরে ইসরায়েলে বিমান হামলা চালায়।  ইসরায়েলের ওই ভয়াবহ হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। 

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে  ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ১০০টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

ইসরায়েরের এক বিবৃতিতে তারা বলেছে, ‘ট্রু প্রমিস ৩’ নামের এ অভিযান শুরু হয়েছে।  ইসরায়েলের তেল আবিব মহানগর এলাকায় রকেট হামলায় অন্তত ৪১জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। মাগেন ডেভিড অ্যাডম-এর এক মুখপাত্র জানিয়েছেন, ‘এই মুহূর্ত পর্যন্ত তেল আবিব এলাকায় হামলার খবর পাওয়া সাতটি স্থানে আমাদের দল পাঠানো হয়েছে উদ্ধার কাজের জন্য।’ ইরানের ছোড়া অল্প কিছু মিসাইল ইসরায়েলে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সিএনএনের খবরে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন এক ভিডিও বার্তায় বলেন, কিছু আঘাত হয়েছে, তবে বেশিরভাগই প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, রাতে আরও হামলা হতে পারে, তাই সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে অনুরোধ করা হচ্ছে।

ওদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, অন্তত দুটি ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে এই দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিবিসি লিখেছে, পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে। উত্তেজনা ক্রমশ বাড়ছে। তেল আবিবের আকাশে ধোঁয়ার কুন্ডলি দেখা গেছে।

ইসরায়েলের সেনাবাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, ইরান বাস্তবিকই ইসরায়েলের ক্ষতি করতে পারে। সেটি যে সম্ভব হতে পারে তার প্রথম লক্ষণ এই ক্ষেফণাস্ত্র হামলা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে তাদের হামলা কয়েকদিন ধরে চলতে পারে। ইরানে শুক্রবার ভোররাতে বিভিন্ন স্থানে দফায় দফায় হামলার পরদিন দুপুরে ইসরায়েল দেশটিতে দ্বিতীয়বারের মতো কয়েকদফা হামলা চালায়।

ইরান প্রথমদফা ইসরায়েলি হামলার পরই এর জবাব দেওয়ার হুমকি দিয়েছিল। এরপর থেকে ঘণ্টায় ঘণ্টায় দুই দেশের মধ্যে সংঘাত কেবল বাড়ছে।  ইসরায়েল অঁটঘাট বেঁধে পরিকল্পনা করেই ইরানে হামলা চালানো শুরু করেছে সেটি স্পষ্ট। ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা পুরোপুরি নস্যাৎ করতেই ইসরায়েলের এই হামলা। কিন্তু ইসরায়েলে হামলা শুরু করে ইরান দেখিয়ে দিয়েছে তারা এখনও পাল্টা আঘাত হানার ক্ষমতা রাখে।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝