সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৮:০১ পিএম   (ভিজিট : ২৫১)
X

জাতীয় দলের জার্সিতে অধিনায়কত্বের অভিজ্ঞতা আগেই ছিল মেহেদী হাসান মিরাজের। গত নভেম্বরে শারজায় নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়লে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি। এরপর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিরাজ ছিলেন অধিনায়ক। এবার আর আপৎকালীন নয়, পূর্ণ মেয়াদেই ওয়ানডে অধিনায়ক করা হয়েছে মিরাজকে।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফর দিয়েই শুরু হবে মিরাজের অধিনায়কত্বের নতুন অধ্যায়। এক বছর মেয়াদে তিনি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্য দিয়ে আবারও তিন সংস্করণে তিন অধিনায়ক নীতিতেই ফিরছে বাংলাদেশ।

শ্রীলঙ্কা সফরে ২, ৫ ও ৮ জুলাই তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সফরে থাকবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজও। যেখানে যথারীতি টেস্টে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত, আর টি-টোয়েন্টিতে থাকবেন লিটন দাস। ওয়ানডেতে এখন থেকে নিয়মিত দায়িত্ব পালন করবেন মিরাজ।

২৭ বছর বয়সী মেহেদী হাসান মিরাজ জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১০৫টি ওয়ানডে। অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট—সবখানেই নিয়মিত নেতৃত্ব দিয়েছেন তিনি। জাতীয় দলের নেতৃত্ব পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় নয় বছর। অবশেষে সেই সুযোগ মিলল পূর্ণ পরিসরে।

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবিত "তিন সংস্করণে তিন অধিনায়ক" নীতিতে সম্মতি জানান। সে ধারাবাহিকতায় টেস্টে শান্ত ও টি-টোয়েন্টিতে লিটনের পর এবার ওয়ানডের দায়িত্বও গুছিয়ে দেওয়া হলো মিরাজের হাতে।

গত বছর টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে নিজেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন শান্ত। এবার ওয়ানডে থেকেও তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে গতি আনল বিসিবি। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর এবারই প্রথম ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আর সেই ফেরার মঞ্চেই নতুন নেতৃত্বে শুরু হবে নতুন যাত্রা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝