বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ১৩৩ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৬:২৫ পিএম   (ভিজিট : ১৭২)
X

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর সবশেষ কমপক্ষে ১৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ জুন) এক লাইভ প্রতিবেদনে ভারতের সংবাদমাধ্যম 'নিউজ ১৮' এ খবর জানিয়েছে। এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য নিয়ে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান যাত্রী ছিলেন।

প্রতিবেদনে নিউজ ১৮ জানিয়েছে, আহমেদাবাদের মেঘানীনগর এলাকার কাছে প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছিল। ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছেছে এবং জরুরি প্রতিক্রিয়া দলগুলোকে কাজ করছে। কর্তৃপক্ষ এখনো দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পারেনি।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সাথে দুর্ঘটনার বিষয়ে কথা বলেছেন। মোদি দুই মন্ত্রীকে আহমেদাবাদে গিয়ে ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা প্রদান নিশ্চিত করতে বলেছেন।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, কর্মকর্তাদের 'তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম' পরিচালনা করার এবং 'যুদ্ধকালীন ভিত্তিতে' ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন এক বিবৃতিতে বলেছেন, বিধ্বংসী এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই মুহূর্তে আমাদের প্রাথমিক লক্ষ্য হল সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারকে সহায়তা করা।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝