রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মে মাস বৈশ্বিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ গরমের মাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ জুন, ২০২৫, ১০:৪৮ পিএম   (ভিজিট : ১৯৯)
X

২০২৫ সালে বৈশ্বিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ গরমের মাস  ছিলো মে মাস—এমনটাই জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস)।  সেইসঙ্গে উত্তর-পশ্চিম ইউরোপে অতিবিরল খরার কারণে ফসলহানি ও পানি সংকটের আশঙ্কা বাড়ছে। মে মাসে উত্তর-পূর্ব আটলান্টিক মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রা পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ মাত্রায়। এটি সামুদ্রিক বাস্তুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা।

কপার্নিকাসের সর্বশেষ তথ্য অনুসারে, মে ২০২৫-এ বৈশ্বিক গড় ভূ-পৃষ্ঠের বায়ু তাপমাত্রা ছিল ১৫.৭৯ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৯১-২০২০ সালের মে মাসের গড়ের তুলনায় ০.৫৩ ডিগ্রি বেশি। এই গড় তাপমাত্রা ১৮৫০-১৯০০ সালের প্রাক-শিল্প যুগের তুলনায় ১.৪ ডিগ্রি বেশি। এটি এমন একটি সময়কালকে ছেদ করেছে, যেখানে বিগত ২২ মাসের মধ্যে ২১ মাসে তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল।


উত্তর-পশ্চিম ইউরোপ, যুক্তরাজ্য, মধ্য ও উত্তর ইউরোপ, দক্ষিণ রাশিয়া, ইউক্রেন ও তুরস্কে মে মাসে গড়ের তুলনায় অনেক কম বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ১৯৭৯ সালের পর থেকে সবচেয়ে কম বৃষ্টিপাত ও মাটির আর্দ্রতা রেকর্ড করা হয়েছে।


বিশ্বের অন্যান্য অঞ্চল যেমন- উত্তর আমেরিকা, আফ্রিকার হর্ন অঞ্চল, মধ্য এশিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ স্থানেও মে মাস ছিল স্বাভাবিকের চেয়ে বেশি শুষ্ক ছিলো।




আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝