সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঈদে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলতে দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫:২১ পিএম   (ভিজিট : ১৬৪)
X

ঈদ যাত্রায় ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতেই রাস্তায় চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনেক সময় দেখা যায় ফিটনেসবিহীন গাড়িগুলোর মালিক ভাইয়েরা রং-চং করে রাস্তায় নামান। রং-চং দিয়ে ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেয়া হবে না। অনেক সময় কম ট্রেনিং পাওয়া ড্রাইভার দিয়ে এই সময় গাড়ি চালানো হয়। সেটি নিষেধ করা হয়েছে। চালকদের যেন যথাযথ বিশ্রাম দেয়া হয় সেটিও বলা হয়েছে।

উপদেষ্টা বলেন, ঈদ যাত্রা নিয়ে পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বসা হয়েছিলো। গতবার ঈদ যাত্রা নির্বিঘ্ন ছিলো, এবারও যেন তেমন হয় সেটার ওপর জোড় দিয়েছি। যাওয়া-আসার সময় যেন নির্ধারিত ভাড়া নেয়া হয়। মালিকপক্ষ এতে সম্মতি দিয়েছেন। তারা মানবেন বলেছে। অনেক সময় যাত্রীর ছদ্মবেশে ডাকাত ওঠে। বাসে ওঠার সময় সবার ছবি নেয়া হবে। প্রতি বাসে তিন জন লোক থাকবে। তাদের কাছে প্রশাসনের নাম্বার থাকবে। ঝামেলায় পড়লে মালিক এবং প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে। এছাড়া ভাড়া যথাযথভাবে নেয়া হচ্ছে কিনা সেটির তদারকিতে একটি কমিটি হবে।

উপদেষ্টা আরও বলেন, এবার ঈদে লম্বা ছুটি। রাজধানীসহ অন্যান্য শহর নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বন্ধ করা হয়েছে। তারা পর্যাপ্ত সংখ্যায় আছে। যেন কোনো জায়গায় কোনো সমস্যা না হয় সে বিষয়ে পুরো সজাগ আছি। সবাইকে আশ্বস্ত করতে পারেন, তারা যেখানেই যাক সবকিছু ভালোভাবে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শুধু জরুরি ছুটি দেয়া হবে।

এ সময় সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ইবাদত হিসেবে ঈদ যাত্রা নির্বিঘ্নের চেষ্টা করা হচ্ছে। বর্ষা মৌসুমের কথা মাথায় আছে। পুলিশ, মালিক-শ্রমিক সবাই সম্মিলিতভাবে কাজ করবে। পুলিশ, সাংবাদিক, মালিক-শ্রমিক একমত হলে যেকোনো পরিস্থিতি মোকাবিলা সম্ভব। চাঁদাবাজিকে দমন করতে কঠোরভাবে বলা হয়েছে। চাঁদাবাজিকে কোনো ছাড় দেয়া হবে না; সে মালিক, শ্রমিক কিংবা রাজনৈতিক দল যেই হোক।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝