রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৪৪ আমলা অপসারণের দাবি
পুলিশি বাধায় আটকে গেছে জুলাই ঐক্যের ‘মার্চ টু সচিবালয়’
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৪:৩৮ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৫ ৪:৪৯ পিএম  (ভিজিট : ২৩৪)
X

নির্ধারিত সময়ে সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা স্বৈরাচারের দোসর ৪৪ জন আমলাকে অপসারণ না করায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করেছে ৮০টি সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ছাত্র-জনতাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে প্ল্যাটফর্মটি। তবে এটি পুলিশি বাধায় আটকে গেছে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মে জাতীয় প্রেসক্লাবে সচিবালয়সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা স্বৈরাচারের দোসর ৪৪ জন আমলার তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য। সংবাদ সম্মেলন থেকে ৩১ মে পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু সরকার দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ না করায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

পূর্বঘোষণা অনুযায়ী আজ বেলা সাড়ে ১১টায় ছাত্র-জনতাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে জুলাই ঐক্য। তারা ভারতীয় প্রক্সি শেখ হাসিনার সহকারীদের সচিবালয় থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝