রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি সচিবালয় কর্মচারীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৬:১৮ পিএম   (ভিজিট : ১১৩)
X

সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আজ সোমবার দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। এর আগে আন্দোলনকারী কর্মচারীরা সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেন। 

এ সময় তারা বলেন, অধ্যাদেশটি বাতিলের ব্যবস্থা না করা হলে ঈদুল আজহার পর তারা কঠোর আন্দোলনে যাবেন। কঠোর আন্দোলনে যাওয়ার জন্য তারা সচিবালয় ছাড়াও সারাদেশের সরকারি কর্মচারীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

সোমবার (২ জুন) সমাবেশের পর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও উপদেষ্টা মো. মাহফুজ আলমের দপ্তরে স্মারকলিপি জমা দিতে যান সচিবালয়ের কর্মচারীরা। তবে এই দুই উপদেষ্টা সে সময় দপ্তরে উপস্থিত ছিলেন না। জানা যায়, আগামীকাল মঙ্গলবার অর্থ উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে স্মারকলিপি দেয়া হবে। 

যে আইনে ঘুষ, দুর্নীতি, মানিলন্ডারিং প্রতিরোধ, নারী অধিকারের কথা বলা নেই সেই আইন চান না বলে জানান সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম নেতারা। তারা বলেন, এই অধ্যাদেশ কর্মচারীবান্ধব কিংবা সরকারবান্ধব আইন নয়। দেশ-গণতন্ত্র বাঁচাতে চায়, নাকি কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাকে বাঁচাতে চায় এই প্রশ্ন রাখেন।

নেতারা আরও বলেন, যেভাবে আইন প্রণয়ন করলে সবার জন্য সহনশীল হয়, সেভাবে করলে সহযোগিতা করা হবে। এ সময় এনবিআরের দাবি মানা হলেও ১৮ লাখ সরকারি কর্মচারীর দাবি কেন মানা হচ্ছে না সে প্রশ্ন রাখেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম নেতারা।

এর আগে সচিবালয়ের বাদামতলায় জড়ো হয়ে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবি জানায় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। অবিলম্বে প্রধান উপদেষ্টা এই অধ্যাদেশ বাতিল করবেন বলে প্রত্যাশা করেন।

বাজেট এবং কোরবানির জন্য কঠোর আন্দোলনের ডাক দেয়া হয়নি বলে জানান নেতারা। ঈদের পর দেশজুড়ে কঠোর আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান ঐক্য ফোরাম নেতাদের।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝