রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিএসসিসির মেয়র পদে ইশরাকের বিষয়টি ইসিই নিষ্পত্তি করবে: আপিল বিভাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ২:১১ পিএম  আপডেট: ২৯.০৫.২০২৫ ২:১৫ পিএম  (ভিজিট : ১৬৯)
X

এবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, আইনের ম্যারপেচের মামলাটি নিষ্পত্তির দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) উপর ছেড়ে দিয়েছেন। বহুল আলোচিত মামলাটি হচ্ছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের শপথ ঘোষণা নিয়ে। কারণ ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ফলে সৃষ্ট জটিলতা নিরসনের সিদ্ধান্ত ইসিকেই নিতে হবে। 

আজ বৃহস্পতিবার (২৯ মে) এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আপিল আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন।

আইনজীবীরা জানান, আজ বৃহস্পতিবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিল নিষ্পত্তি করে এই আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ  মামলাটি শুনানিকলে বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) একটি স্বাধীন প্রতিষ্ঠান। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের শপথ ঘোষণার বিষয়ে ইসি সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন।

আদালতে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ড. মুহাম্মদ ইয়াসিন খান। আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার একেএম আহসানুর রহমান।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটিতে ২০২০ সালের অনুষ্ঠিত নির্বাচনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করে। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ওই নির্বাচনী ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন । 

এরপর গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। এরপর  গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ডিএসসিসির নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

 গত ১৫ মে থেকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি র মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির  চলছে। নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’র ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির পাশাপাশি নগর ভবনে ৬৫টি তালা ঝুঁলিয়ে রাখা হয়েছে।এর আগে  গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওই রিটের সর্বশেষ শুনানি নিয়ে আপিল বিভাগ মামলাটি নিষ্পত্তির জন্য ইসিকে দায়িত্ব দিয়েছেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝