রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
উত্তরায় রূপায়ণ সিটির বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৭:১২ পিএম  আপডেট: ২৮.০৫.২০২৫ ৭:৪১ পিএম  (ভিজিট : ২০২)
X

রাজধানীর উত্তরার রূপায়ণ সিটিতে ছাদ থেকে পড়ে মোঃ বিল্লাল হোসেন হাওলাদার (৫০) নামের এক রং ঠিকাদারের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত মোঃ বিল্লাল হোসেন হাওলাদার, ভোলা জেলার সদর থানার ১৩ নং দক্ষিণ দিগল্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মৃত ইউনূছ হাওলাদার।নিহত বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে ঢাকার তুরাগ এলাকায় বসবাস করছিলেন এবং রূপায়ণ সিটিতে রংয়ের ঠিকাদার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, গত ২৭ মে' (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে রূপায়ণ সিটির ৪ নং রোডের ৪ নং  ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ  হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক গণমাধ্যমকে বলেন, মোঃ বিল্লাল হোসেন হাওলাদারের ঠোঁটের নিচে রক্তপাতসহ মাথায় গুরুতর অভ্যন্তরীণ আঘাতের চিহ্নি রয়েছ। সকল ধরনের চেকআপ করেই তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। 

এদিকে  ওই ঘটনারপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে কীভাবে এইর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রূপায়ণ সিটির সিনিয়র এক্সিকিউটিভ (অ্যাডমিন) মোঃ মহাসিনের কাছে মন্তব্য চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। এ ঘটনায় এলাকাবাসী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আ.দৈ/আরএস// কাশেম





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝