রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঈদুল আজহায় সাংবাদিকদের ছুটি বাড়ানোর দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৭:৫৬ পিএম   (ভিজিট : ২০২)
X

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ বোনাস প্রদান এবং সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত ছুটির সঙ্গে সমন্বয় করে সংবাদপত্রে ছুটি বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

শনিবার বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। 

সাংবাদিক নেতারা বলেন, ঈদের ছুটি আসন্ন। এখনো অনেক প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতন ভাতা পরিশোধ করেনি। অনেকে নিয়ম কানুনের তোয়াক্কা না করে সাংবাদিকদের নামমাত্র বেতন দিয়ে আসলেও ঈদ উপলক্ষে সেই বেতন ও বোনাস পরিশোধে নানা টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সব সুযোগ-সুবিধা ভোগ করে আসছে।

নেতারা অবিলম্বে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানান। অন্যথায় পরবর্তীতে সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তির সব ক্ষেত্রে ইউনিয়ন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইতোমধ্যে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সাংবাদপত্রে ছুটির বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি। বিএফইউজে ও ডিইউজে নেতারা সরকারি কর্মচারীদের ছুটির সঙ্গে সমন্বয় করে সংবাদপত্রে ন্যূনতম এক সপ্তাহ ছুটি ঘোষণার দাবি জানান।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝