রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৯৬)
X

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

শনিবার (২৪ মে) দুদক কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। দুদক জানায়, মোয়াজ্জেম হোসেন এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ শেষে আরো যাচাই বাচায়ের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
সম্প্রতি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা নানা রকম দুর্নীতির খবর গণমাধ্যমে প্রচারিত হলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝