রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৬ লাখ টাকা জরিমানা. ১১টি বৈদ্যুতিক মিটার জব্দ
দনিয়ার জিয়া সরণি ও নারায়ণগঞ্জে বরপায় রাজউকের মোবাইল কোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৭:৫০ পিএম  আপডেট: ২১.০৫.২০২৫ ৭:৫৫ পিএম  (ভিজিট : ১৭৪)
X

আজ বুধবার (২১ মে) রাজউকের জোন ৬ ও জোন ৭ এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট মোট ৬  লাখ টাকা জরিমানা করেছে এবং  ১১ টি বৈদ্যুতিক মিটার জব্দ করেছে। রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মোঃ আব্দুল্লাহ আল মারুফ এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। 

তিনি আরো জানান, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে রাজউকের জোন ৭/১ এর আওতাধীন জিয়া সরণি রোড, দনিয়া, কদমতলী এলাকায় ০৬ টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৬ টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয় এবং ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবন সমূহের রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত  অংশ অপসারণ করা হয়। উক্ত মোবাইল কোর্টে  উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার এস এম এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক,  ইমারত পরিদর্শক সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

তিনি জানান, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে রাজউকের জোন ৬/৩ এর আওতাধীন নারায়নগঞ্জের রূপগঞ্জে বরপা এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় সর্বমোট ০৫ টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৫ টি মিটার জব্দ করা হয় এবং রাজউকের অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত  অংশ অপসারণ করা হয়। এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক,  ইমারত পরিদর্শক সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আ. দৈ. /কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝