রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাঠে নামার ঘোষণা দিলেন ইশরাক হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১২৯)
X

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ নিতে আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে মাঠে নামার ঘোষণা দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক এ ঘোষণা দেণ।ফেসবুকে ইশরাক হোসেন লেখেন, ‘আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সাথে যতদিন প্রয়োজন রাজপথে সহঅবস্থান করার জন্যে অল্প সময়ের মধ্যেই হাজির হব ইনশাআল্লাহ।’

আরেক পোস্টে ইশকার লেখেন, ‘গেজেট প্রকাশের পর পতিত ফ্যাসিবাদের অন্যতম শীর্ষ কর্তা অপসারিত মেয়র তাপসের পক্ষ নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা রায়ের বিরুদ্ধে আপিল করার চাপ প্রয়োগ করে নির্বাচন কমিশনে রীতিমত চিঠি লিখে।’

তিনি আরও লেখেন, ‘গেজেট প্রকাশের পর শপথ অনুষ্ঠান না করে এই ধরনের চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে এক প্রকার নির্দেশ দেয়া হয়েছিল। এটি দেখে আইন সম্বন্ধে যারা জানে তারা হতবাক ও চরম বিস্মিত হয়েছিলেন। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। কোর্টের রায় কার্যকর করতে তাদের স্বিধান্তই চুড়ান্ত।’

ইশরাক লেখেন, ‘তাপসের এই কাজটি করে না দিতে পেরে এখন তাপসের টাকা খেয়ে নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ করেছে একটি রাজনৈতিক দল। এই অভিযোগ কেও তুললে কি ভুল বলা হবে?’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝