রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লাখ টাকা পুরস্কার থাকছে ইবি ছাত্রশিবিরের বিজ্ঞান উৎসব
ইবি প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১০:১৬ পিএম  আপডেট: ২০.০৫.২০২৫ ১০:২১ পিএম  (ভিজিট : ২০৬)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি’ বিজ্ঞান উৎসব-২০২৫ শুরু হয়েছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে আয়োজিত বিজ্ঞান উৎসবে থাকছে লাখ টাকার পুরস্কার। 

সোমবার  (১৯ মে) প্রোগ্রামিং কনটেস্ট-এর মাধ্যমে এ বিজ্ঞান উৎসব শুরু উদ্বোধন করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মাহমুদুল হাসান। প্রথম দিনে ২১ টি দলে মোট ৬৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আয়োজিত প্রোগ্রামিং এ ইবিয়ান-সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, লালন কলা ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

মঙ্গলবার (২০ মে) বিজ্ঞান উৎসবের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো Science Olympiad, Rubik's cube এবং স্টল ভিজিট কর্মসূচি রাখা হয়েছে। দুপুর ১১টা থেকে ১২ টা পর্যন্ত ইবনে সিনা ভবনের ১০২ নং রুম এবং ফলিত রসায়ন ভবনের ১৪০ নং রুমে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরির শিক্ষার্থী এবং ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে স্কুল পর্যায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আনুষ্ঠানিক ভাবে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রতিটি দল পরিদর্শন করেন।

আয়োজকরা জানান, প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট প্রদর্শনী, রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড-সহ চারটি ক্যাটাগরিতে বিজ্ঞান উৎসব আয়োজিত হচ্ছে। এর মধ্যে প্রোগ্রামিং কনটেস্ট ও প্রজেক্ট প্রদর্শনীতে দলীয়ভাবে সর্বোচ্চ তিনজন করে এবং রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডে এককভাবে অংশ নিতে হবে। মোট ৫৫টি স্টল তৈরি করা হয়েছে। 

তৃতীয় দিনের মতো আগামীকাল (২১ মে) থাকছে প্রজেক্ট অ্যান্ড পোস্টার প্রেজেন্টেশন কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ আয়োজন করা হয়।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ছাত্রশিবির একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের মাঝে অনেক প্রতিভা আছে কিন্তু সেগুলো উদ্বুদ্ধ করার মতো লোক নেই। প্রতিভাবানদের জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে না। তাদেরকে দেশের মানুষ দেখুক; সরকার দেখুক; তাদেরকে উৎসাহ দিক। ছাত্রশিবির প্রতিভা বিকশিত করার এই উদ্যোগ নিয়েছে।

পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “এধরনের সৃজনশীল প্রোগ্রাম বেশি বেশি প্রত্যাশা করি। দেখেছি ক্ষুদে বিজ্ঞানীরা কত চমৎকার ভাবে উপস্থাপন করছেন। এমন আয়োজনের ফলে শিক্ষার্থীদের চোখে ভালো ফলাফল বয়ে আনবে।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝