রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৫১ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ৭:১৪ পিএম  (ভিজিট : ৭৮)
X

বাংলাদেশে নতুন ব্র্যান্ড পরিচয়ে যাত্রা শুরু করেছে মোবাইল অপারেটর এয়ারটেল। এখন থেকে ‘সার্কেল’ নামে গ্রাহকদের সেবা দেবে প্রতিষ্ঠানটি। সোমবার ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্র্যান্ড ‘সার্কেল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

তবে ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের বিদ্যমান সেবায় কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই মোবাইল নম্বর, প্যাকেজ, ব্যালান্স, বিভিন্ন সার্ভিস ও মোবাইল ব্যাংকিং সুবিধা ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।

এয়ারটেলের মূল প্রতিষ্ঠান রবি আজিয়াটা জানিয়েছে, বর্তমানে যারা এয়ারটেল ব্যবহার করছেন, তাদের আলাদাভাবে কোনো প্রক্রিয়া অনুসরণ করতে হবে না। তারা স্বয়ংক্রিয়ভাবেই ‘সার্কেল’-এর গ্রাহক হিসেবে বিবেচিত হবেন।

এয়ারটেল বাংলাদেশে পৃথক মোবাইল অপারেটর হিসেবে কার্যক্রম শুরু করেছিল। পরে ২০১৬ সালে রবি আজিয়াটার সঙ্গে একীভূত হয় প্রতিষ্ঠানটি। এরপর থেকে রবি আজিয়াটার অধীনেই এয়ারটেল ব্র্যান্ডের সেবা পরিচালিত হয়ে আসছিল।

নতুন ‘সার্কেল’ ব্র্যান্ডের মাধ্যমে সেই সেবাকেই নতুন পরিচয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।

আ.দৈ/এসআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝