রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
ই-পেপার

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
পটুয়াখালী প্রযুক্তি বিশ্ব. সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:৩৬ পিএম  আপডেট: ২৫.১০.২০২৬ ৫:৪২ পিএম  (ভিজিট : ১)
X

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইউজিসির অনুমোদন বহির্ভূত পদে জনবল নিয়োগ এবং বেতন-ভাতা দেওয়ার মাধ্যমে সরকারের  আর্থিক ক্ষতির সুনিদিষ্টঅ অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলায় অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য (ভিসি) স্বদেশ চন্দ্র সামন্ত ও সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে  ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা আর্থিক ক্ষতি করেছেন।

আজ রোববার (২৫ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি আরো জানান, দুদক সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতেই দুই আসামির বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯/ ১০৯ ধারায় মামলা দায়েরর অনুমোদন দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্ত ও সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সন্তোষ কুমার বসু পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে ইউজিসির অনুমোদনবহির্ভূত এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের অতিরিক্ত পদে জনবল নিয়োগের উদ্যোগ নেন।

এজন্য তারা অবৈধভাবে বাছাই বোর্ডের সদস্যদের প্রভাবিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নিজেদের লাভবান হওয়া এবং অন্যদের অবৈধভাবে লাভবান করার উদ্দেশে উপাচার্যের ছেলেসহ অন্যদের নিয়োগ দিতে রিজেন্ট বোর্ডের রেজুলেশন তৈরি ও অনুমোদন করা হয়।পরে এসব নিয়োগের বিপরীতে মোট ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা বেতন-ভাতা দেওয়া হয়। এতে সরকারের ওই পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আ. দৈ./ একে



Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝