সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের ভিডিও সরাসরি দেখানো হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫:০০ পিএম   (ভিজিট : ১৬৪)
X

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোর্টরুমে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা করে দেখেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি: ফেসবুক থেকে নেওয়া  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের ভিডিও ধারণ করা ও সরাসরি সম্প্রচার করা যাবে। তবে এক্ষেত্রে ট্রাইব্যুনালের অনুমতি নিতে হবে। আজ মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য কোর্টরুমে ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে। ট্রায়ালের যে কোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে কিংবা সামাজিক মাধ‍্যমে প্রচারিত হতে পারবে।’

প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকার দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারকাজ দ্রুত সম্পন্ন করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হয়েছে। 

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝