রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের ‘মার্চ টু যমুনা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৪:৪৭ পিএম   (ভিজিট : ১৫৩)
X

বকেয়া বেতনের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সামনে থেকে আপারেলস ও টিএনজেড গ্রুপের শ্রমিক-কর্মচারীরা এ কর্মসূচি শুরু করেন।

এর আগে এদিন সকাল ৯টা থেকেই শ্রম ভবনের প্রধান ফটকে অবস্থান নেন পোশাক শ্রমিকরা।শ্রমিকরা বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমরা স্মারকলিপি দিয়ে আসলেও কোনও পদক্ষেপ নেয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলেও জানিয়েছেন তারা।

উল্লেখ্য, ইদুল ফিতরের আগের দিন তাদের পাওনা ১৭ কোটির মধ্যে ৩ কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন শ্রম সচিব। কিন্তু দেয়া হয় ২ কোটি ৬৭ লাখ টাকা। তাই এবার পুরো টাকা আদায় না করে ঘরে ফিরে যাবেন না বলে জানিয়েছেন। চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে তাদের আজকের এই কর্মসূচি।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝