রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্র শিবির রাজনৈতিক সংগঠ নয়,তবে রাজনীতি সচেতনঃ ইবি শিবির সভাপতি
সাকিব আসলাম ,ইবি প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৮:১৬ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৫ ৮:৫১ পিএম  (ভিজিট : ১০৫)
X

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন,"ছাত্রশিবির শুধু রাজনৈতিক সংগঠন নয়। তাদের কাজ রাজনীতি করা না, তবে তারা রাজনীতি সচেতন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশকে নিয়ে তারা চিন্তা করে। ছাত্রশিবির হচ্ছে একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা সাইন্স ফেস্টের আয়োজন করেছি। তিন দিনব্যাপী ‘ইসমাইল আল-জাযারি বিজ্ঞান উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আমাদের মাঝে অনেক প্রতিভা আছে কিন্তু সেইগুলো অ্যাপ্রিশিয়েট করার মত লোক নেই। তাদের জায়গা তৈরি করে দেয়া হচ্ছে না। ছাত্রশিবির এই উদ্যোগ নিয়েছে যার মধ্যে যে প্রতিভা আছে তা বিকশিত হোক। দেশের মানুষ দেখুক, সরকার দেখুক। তাদেরকে উৎসাহ দিক, পেট্রোনাইজ করুক। আমরা আশা রাখি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দেশসেরা, বিশ্বসেরা সাইন্টিস্ট বের হয়ে আসবে।

সোমবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা একাডেমিক ভবনের ১০১ নং কক্ষে ‘প্রোগ্রামিং কন্টেস্ট’ এর মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখার সভাপতি শোয়াইব আহম্মেদসহ বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

উল্লেখ্য আগামীকাল অনুষদ ভবন সংলগ্ন বটতলায় বিজ্ঞান উৎসব প্রতিযোগিতায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট প্রদর্শনী সহ ৫৫ টি স্টল তৈরি করেছে সংগঠনটি। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কারের পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ গ্রহণ করবে।

আ. দৈ. / কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝