বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ভারতের হায়দ্রাবাদে অগ্নিকাণ্ডে ১৭ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ৩:০৮ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৫ ৩:১৩ পিএম  (ভিজিট : ১৯৬)
X

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদের আইকনিক স্থাপনা চারমিনারের কাছে একটি ভবনে অন্তত ১৭ জন নিহত হবার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে  ৭ বছরের এক শিশু এবং বেশ কয়েকজন নারীও আছেন। এই অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । খবর এনডিটিভির।  

প্রতিবেদনে বলা হয়েছে, ভবনে আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির আগুন নির্বাপক বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, তারা সকাল ৬টা ৫০ মিনিটে আগুন লাগার কল পান এবং দ্রুত ঘটনাস্থলে যান। আগুন নেভাতে ১১টি ফায়ার ইঞ্জিন কাজ করেছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। 

কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি বলেছেন, আমি হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করেছি। এমন ঘটনা দুঃখজনক। কাউকে আমি দোষারোপ করছি না তবে পুলিশ, পৌরসভা, আগুন ও বিদ্যুৎ বিভাগকে আরও শক্তিশালী হতে হবে।


মুখ্যমন্ত্রী রেভান্ত রেডি অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদানের নির্দেশ দিয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে অনেক জুয়েলারি দোকান এবং এটি চারমিনারের অনেক কাছে। সেখানকার অনেক দোকানই শত বছরের পুরনো। 

তেলেঙ্গানার মন্ত্রী পুনাম প্রভাকর বলেছেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে পাঠানো হয়েছে। রাজ্য সরকার পুরো তথ্য শিগগির শেয়ার করবে। এই ঘটনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সেইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করা হয়েছে। 

আ. দৈ. /কাশেম 
 


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝