রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৭:২২ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৫ ৭:২৫ পিএম  (ভিজিট : ২১১)
X

রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে বলে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট কাজ করছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বীন জসিম।

শনিবার (১৭ মে) বিকেলে এই আগুন লাগার ঘটনা ঘটে। পরে বিকেল ৫টা ১৭ মিনিটে এই আগুন লাগার খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে মতিঝিলে শাহজালাল ইসলামি ব্যাংক ভবনের পাশে একটি বাসা-বাড়িতে আগুনের সংবাদ পাওয়া যায়। ৬টা ২৫ মিনিটে প্রথম একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট যোগ দেয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছু জানাতে পারেনি তিনি।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝