রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর মিরপুরে হত্যা মালায় রিমান্ড শেষে কারাগারে মমতাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৫:০৯ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৫ ৫:১২ পিএম  (ভিজিট : ১৯৪)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও কন্ঠ শিল্পী সাবেক এমপি মমতাজ বেগমকে রাজধানীর মিরপুরে একটি হত্যা মালায় ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।  তাকে গতবছর জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনকালে রাজধানীর মিরপুরে মো. সাগর নামে একজনকে হত্যার ঘটনায় মিরপুর মডেল থানার মামলায় গ্রেফতার করা হয়। ওই মামলায় ৪দিনের রিমান্ড শেষে গতকাল  শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ৪ দিনের রিমান্ড শেষে সাবেক এমপি মমতাজ বেগমকে আদালতে হাজির করেন এবং তাকে কারাগাওে আটক রাখার আবেদন জানান। তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলামের আবেদন গ্রহণ করেন আদালত।  অপরদিকে আসামি পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষ সাবেক এমপি মমতাজ বেগমের জামিন আবেদনের বিরোধিতা করেন। পরে উভয় পক্ষের  আবেদন শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 
উল্লেখ্য,গত ১২ মে রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়। পরদিন ১৩ মে তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর-১০ নং গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। 

ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এসময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন থেকে বের হয়ে যায়। পরে তার মা বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ওইদিন দিবাগত রাত ৩টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহের সন্ধান পান তিনি। পরে সন্তানের মরদেহ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন।
 
এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলার মমতাজ বেগম ৪৯ নং এজাহারনামীয় আসামি।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝