রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিএসসিসির নগর ভবনে ৩ দিন যাবৎ তালা,কার্যক্রম বন্ধ
ইশরাককে মেয়রের দায়িত্ব দিতে রাজধানীতে বিক্ষোভ, নগর ভবনে তালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৩:২১ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৫ ৩:২৮ পিএম  (ভিজিট : ২১৫)
X


বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় এলাকায় বিক্ষোভ করেছে বিএনপির কয়েক হাজার কর্মী ও সমর্থক।  বিক্ষোভকারীরা প্রথমে নগর ভবনের সামনে বিক্ষোভ করেে পরে সেখানে সচিবায়ের সমাননে  অবস্থান  গ্রহণ করেন। পরে আবার নগর ভবনের সামনে এসে বিক্ষোভ করন।

আজ শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে হাজারো মানুষ মিছিল নিয়ে  সচিবালয়ের দিকে যান। তারা গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন ও বঙ্গবাজার হয়ে নগর ভবনের সামনে গিয়ে অবস্থান গ্রহণ করেন।

এদিকে গত বৃহস্পতিবার (১৫ মে) থেকে নগর ভবনের তালাঝুলিয়ে দিয়েছেন বিএনপি সমর্থিত কর্মকর্তা- কর্মচারী এবং অতিউৎসাহী বহিরাগত লোকজন। এই পরিস্থিতিতে ডিএসসিসির নগর ভবনে দাপ্তরিক সকল কায়ক্রম বন্ধ রয়েছে।
 
আজ শনিবার সরেজমিনে দেখা যায়, জিরো পয়েন্ট, প্রেসক্লাবের দক্ষিণ গেট (সচিবালয় ও প্রেসক্লাবের মাঝের জায়গা) ও শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয়ের প্রবেশমুখে ব্যারিকেড দেওয়া হয়েছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়ে আছেন। সেখানে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে আবার নগর ভবনে ফিরে যান।

এর আগে আজ সকাল ৯টার দিকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ শুরু করেন প্রকৌশলী ইশরাক হোসেনের  সমর্থণে কয়েক হাজারো কর্মী রাস্তা অবরোধ করে রেখেছে। বিক্ষোভকারীরা ‘ইশরাককে মেয়র করো’, ‘ভোটের অধিকার ফিরিয়ে দাও’, ‘দুর্নীতিবাজ প্রশাসনের পতন চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার।

প্রায় ঘণ্টাখানেক মিছিল শেষে তারা সচিবালয়ের দিকে যান। সেখান থেকে ফের নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সেখানে তাঁরা নানা স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভকারীরা বলেন, ‘সচিবালয়ে গিয়েছিলাম জনগণের দাবি জানাতে। কিন্তু ব্যারিকেড দিয়ে আমাদের পথ আটকে রাখা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি, কোনো বিশৃঙ্খলা করিনি।’আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা দুইটা পর্যন্ত তাঁরা নগর ভবনের সামনে অবস্থান করবেন। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করে দিনের কর্মসূচি শেষ করা হবে।

তারা বলেন, ইশরাক হোসেন ঢাকাবাসীর স্বপ্নের প্রতীক। তাকে মেয়র হিসেবে দেখতে চান বহু মানুষ। অথচ বর্তমান সরকার তাকে প্রতিহত করতে নানা কৌশল নিয়েছে। তাঁরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার অংশ হিসেবেই তাঁরা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চান।

পূর্বঘোষণা অনুসারে আজ নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ করার কথা ছিল। গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি থেকে সচিবালয় অভিমুখের কর্মসূচি ঘোষণা করা হয়। সেদিন নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি চলে। সেই কর্মসূচিতে নগরবাসীর সঙ্গে এসে একাত্মতা প্রকাশ করে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা- কর্মচারীরা।

আজ ঢাকাবাসীর এই অবস্থান কর্মসূচিতে আজও একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটির সাধারণ কর্মচারীরাও। সকাল থেকেই তারা সব কার্যক্রম বন্ধ করে অবস্থান নেন এই অবস্থান কর্মসূচিতে। এ সময় তারা সব গেট বন্ধ করে দেন। প্রত্যেক গেটেই তালা ঝুলিয়ে দিয়ে নগর ভবনের নিচতলায় মঞ্চ বানিয়ে অবস্থান কর্মসূচি চালাতে থাকেন তারা। সেই কর্মসূচিতে ঢাকার বিভিন্ন এলাকার ব্যবসায়ী, রাজনৈতিক এবং সচেতন নাগরিক সমাজের নেতা কর্মীরা অংশ নেন।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝