সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৪:২৭ পিএম   (ভিজিট : ২৪০)
X

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিয়েছে । আজ বুধবার (১৪ মে) দুপুর ২টা ১৮ মিনিটে চবির পঞ্চম সমাবর্তনে ড. ইউনূসকে এই ডিগ্রি তুলে দেন সমাবর্তনের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে ২২ হাজার ৫৮৬ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হচ্ছে।

 এ ছাড়া এতে ৪২ জন পিএইচডি ও ৩৩ জনকে এমফিল ডিগ্রিধারী রয়েছেন। সমাবর্তনের প্রাক্কলিত বাজেট প্রায় ১৪ কোটি টাকা। এর মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে ৬ কোটি টাকা। সবচেয়ে বেশি খরচ প্যান্ডেল, সাজ-সজ্জা ও আবাসন ব্যবস্থাপনা কার্যক্রমে।

চবির এই সমাবর্তনে উপস্থিত রয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল ইসলাম ও ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝