রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ
ইবি প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৯:৪৪ পিএম  আপডেট: ১২.০৫.২০২৫ ৯:৪৬ পিএম  (ভিজিট : ১৪০)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান।

সোমবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগামী ১৫ মে থেকে তারা দায়িত্ব গ্রহণ করবেন।

অফিস আদেশ সূত্রে জানা যায়, আগামী ১৪ মে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ. বি. এম জাকির হোসেন এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকতার হোসেন-এর দায়িত্বের মেয়াদ শেষ হবে। পরবর্তী এক বছরের জন্য নতুন দুই প্রভোস্টকে নিয়োগ প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

নবনিযুক্ত শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী দায়িত্ব সম্পর্কে বলেন,“হলের দায়িত্ব পাওয়ার পর আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো, তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করবো। খাবারের মান উন্নয়ন, এক্সট্রা কারিকুলার কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে। যেহেতু এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি হল, তাই এখানে কাজ করার সুযোগও বিশেষ।” তিনি আরও জানান, “১৫ ও ১৬ মে ছুটি থাকায় ১৭ মে থেকে দায়িত্ব পালন শুরু করবো।”

এদিকে লালন শাহ হলের নতুন প্রভোস্ট অধ্যাপক গাজী মো. আরিফুজ্জামান খান বলেন,“চিঠি হাতে পেয়েছি। আমি শিক্ষার্থীদের সঙ্গে মিশে কাজ করতে পছন্দ করি। আশা করছি, আমার মেয়াদকালে হলের ডিজিটালাইজেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে পারবো।”

নতুন প্রভোস্টদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সার্বিক ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তনের প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝