রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৪:১৮ পিএম   (ভিজিট : ২২৭)
X

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের পেছনে বাসের ধাক্কায় একই পরিবারের ৪ সদস্যসহ মোট ৫ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৮ মে) দুপুর পৌনে ১টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা তালুকদার পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, এ ঘটনাস্থলে ১ নারী নিহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিলে সেখানে দুজন নারী ও দুজন পুরুষ নিহত হয়েছেন। এ নিয়ে তিনজন নারী ও দুজন পুরুষসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- আব্দুস সামাদ ফকির, তার ছেলে বিল্লাহ ফকির, মেয়ে আফসানা ও অ্যাম্বুলেন্স চালক। অপরজনের নাম জানা যায়নি।
তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে গেলে চাকা সচল করতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা তালুকদার পাম্পের সামনে থামানো ছিল। এমন সময় পেছন থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন নামের যাত্রীবাহী একটি বাস অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দেয়। এসময় অ্যাম্বুলেন্সের ৩৫ বছর বয়সী এক নারী ঘটনাস্থলে মারা যান। এসময় আহত হয় দুই নারী ও তিন পুরুষ, আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে (হাসপাতালে) ২ নারী ও ২ পুরুষ মারা যান।

হাসরা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী কালবেলাকে জানান, নিহত নারীর লাশ উদ্ধার করে হাসারা হাইওয়ে থানায় রাখা হয়েছে। বাকি আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে ২ নারী ও ২ পুরুষ নিহত হয়েছেন।

তিনি আরও জানান, তবে অ্যাম্বুলেন্সটির তেমন ক্ষয়ক্ষতি না হওয়ার কারণে আমরা ধারণা করছি হয়ত অ্যাম্বুলেন্সটির যাত্রীরা অ্যাম্বুলেন্সেটির পেছনে দাঁড়ানো ছিল। এসময় ঢাকাগামী গোল্ডেন পরিবহনের যাত্রীবাহী বাসটি অ্যাম্বুলেন্সটির পেছনে সজোরে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। বাসটি আটক করা হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝