রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ১৬ লাখ ছাড়াল
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৭০)
X

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত ব্যবস্থা করদাতাগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। 

করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া ক্রমশ সহজীকরণ ও অধিকতর করদাতাবান্ধবকরণের ফলে ইতোমধ্যে এবছর ১৬ লাখের বেশী করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ২০ লাখের বেশী করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। 
আয়কর দিবস পরবর্তী সময়েও জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি চালু রেখেছে। সেই সাথে রিটার্ন দাখিলের পর করদাতা কর্তৃক রিটার্নে কোন ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আয়কর আইন ২০২৩ এর ১৮০(১) ধারা মোতাবেক মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় ঘরে বসেই সহজে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারছেন। অদ্যাবধি ৭২২৫ জন করদাতা অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করেছেন।

জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী করদাতাগণকে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং আয়কর রিটার্ন দাখিল ও আয়কর সনদ প্রাপ্তিতে অনলাইন সেবা গ্রহণে উৎসাহিত করছে।

র/আ



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝