রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানে ভারতের হামলা: জাতিসংঘ মহাসচিবের কঠোর সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৫:৩৪ পিএম   (ভিজিট : ২২২)
X

পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ কয়েকটি স্থানে ভারতীয় সেনাবাহিনীর চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে উপমহাদেশের আকাশ। পাল্টা জবাবে পাকিস্তানও হামলা চালিয়েছে ভারত-শাসিত কাশ্মীরে। এতে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা ঘনীভূত হয়েছে।

এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তার মুখপাত্র স্টিফেন ডুজারিকের মাধ্যমে দেওয়া বিবৃতিতে গুতেরেস বলেন, “নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের এই সামরিক অভিযান অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাই উভয় দেশই সর্বোচ্চ সংযম বজায় রাখুক, কারণ এ ধরনের উত্তেজনা বিশ্বের কারও জন্যই মঙ্গলজনক নয়।”

জাতিসংঘ মহাসচিবের হুঁশিয়ারি এমন এক সময় এসেছে, যখন পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে—মঙ্গলবার দিবাগত রাতের পর ভারতের চালানো ‘কাপুরুষোচিত’ হামলায় কাশ্মীরের কোটলি, মুজাফফরাবাদ, মুরিদকে, ভাওয়ালপুর ও বাগে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

ভারতীয় বাহিনীর এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতের দাবি, এই অভিযানে শুধুমাত্র সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানি সামরিক স্থাপনাকে নয়। তবে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তারা পাল্টা জবাব দিতে শুরু করেছে এবং প্রয়োজনে আরও প্রতিক্রিয়া জানানো হবে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে তিন ভারতীয় নিহত হয়েছেন।
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং তার জেরেই সাম্প্রতিক এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝