রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতীয় সেনা বাহিনী সাদা পতাকা উড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৩:৪১ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৫ ৪:৪৬ পিএম  (ভিজিট : ২৩৬)
X

হঠাৎ ভারতীয় যুদ্ধ বিমান পাকিস্তানের ৬ টি স্থানে ২৬টি ক্ষেপনাস্র হামলা চালিয়েছে। জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালিয়েছ এবং ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। ভারতের হামলা পাকিস্তানের ২৬ জন বেসামরিক নাগরিক মারা যায় আর পাকিস্তানের হামলায় ভারতের ১০ জন মারা যায় এবং উভয় দেশেই অনেক আহত হবার খবর পাওয়া যায়।  খবর বিভিন্ন গণমাধ্যমের ।

এদিকে পাকিস্তানের শক্ত প্রতিরোধ ও হামলার জবাব পেয়ে ভারতীয় সৈন্যরা কাশ্মিরকে বিভক্তকারী সীমান্তে একটি সামরিক চৌকিতে একটি সাদা পতাকা উড়িয়েছে, যা আত্মসমর্পণের একটি সাধারণ প্রতীক। 

পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হামলায় বড় ধাক্কা খেয়েছে ভারতীয় বাহিনী। ব্যাপক ক্ষয়ক্ষতির পর পরাজয় স্বীকার করে সাদা পতাকা তুলেছে দেশটির সেনারা। আজ বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পাকিস্তান এ দাবি করে বলে জানিয়েছে আল জাজিরা।

পাকিস্তান দাবি করেছে, ভারতীয় সৈন্যরা কাশ্মিরকে বিভক্তকারী সীমান্তে একটি সামরিক চৌকিতে একটি সাদা পতাকা উড়িয়েছে, যা আত্মসমর্পণের একটি সাধারণ প্রতীক।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার তার এক্স অ্যাকাউন্টে এই দাবির পুনরাবৃত্তি করে পোস্ট করেছেন, ‘প্রথমে তারা তদন্ত থেকে পালিয়েছিল, এখন তারা মাঠ থেকে পালিয়েছে।’

আজ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝