রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘আমরা যার সঙ্গে ইচ্ছা দেখা করব, কে কী বলল যায়-আসে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৮:২৬ পিএম   (ভিজিট : ২১২)
X

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ নিয়ে মিয়ানমার সরকারের উদ্বেগ নিয়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ‘আমরা সার্বভৌম রাষ্ট্র। আমাদের স্বার্থে আমরা যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে দেখা করব। কে কী বলল যায়-আসে না। আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছি এবং সেটা বাস্তবায়ন করছি।’

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।খলিলুর রহমান বলেন, ‘মিয়ানমার আরাকান আর্মিকে একটা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখে কিন্তু তারাও কথা বলছে (আরাকান আর্মির সঙ্গে)। তারা যুদ্ধবিরতির কথা বলছে।’

আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরে নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘আমাদের সীমান্তের ওপারে এখন নিয়ন্ত্রণ আরাকান আর্মির। এটা তো আমাদের সীমান্ত এবং এটা আমাদের সার্বভৌম সীমান্ত। এই সীমান্ত আমাকে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণভাবে রক্ষা করতে হবে। এটা একটা ক্রসবর্ডার। এজন্য ওপারে যেই থাক তার সঙ্গে আমরা যোগাযোগ রাখব।’

তিনি বলেন, ‘মিয়ানমারের সেনাবাহিনী যদি ওই পাশে আসে আসুক। তাদের সঙ্গে আগে আমাদের যোগাযোগ ছিল। তারা পুনঃপ্রতিষ্ঠা করুক, আমরা তাদের সঙ্গেও যোগাযোগ করব।’

ভারত তার সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে, বাংলাদেশ তার সীমান্তে নিরাপত্তা বাড়াবে কি না, জানতে চাইলে খলিলুর রহমান বলেন, ‘আমাদের সীমান্তের নিরাপত্তায় যা যা করণীয় তাই করব। ভারতের পাকিস্তানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে আছে, আমাদের সঙ্গে ভারতের সেই ধরনের কোনো উত্তেজনা নেই। আমরা বাড়তি কোনো কিছু করব না, সেই ধরনের কোনো কারণ দেখছি না।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝