রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দাবানলের পর এবার ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইসরায়েল (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৭:০০ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৫ ৭:১৬ পিএম  (ভিজিট : ২৫৫)
X

দাবানলের প্রভাব এখনো পুরোপুরি কাটেনি, এরইমধ্যে নতুন বিপদের মুখে পড়েছে ইসরায়েল। গত রোববার (৪ মে) থেকে দেশটির দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে ভয়াবহ বন্যা। হঠাৎ করেই শুরু হওয়া ভারি বর্ষণ ও দমকা হাওয়ার কারণে ইলাত শহরের প্রধান প্রবেশপথসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।
দক্ষিণাঞ্চলের দিমোনা শহরে বজ্রপাত ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ওইদিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কিবুৎজ সামারে ৩৪ মিলিমিটার এবং কিবুৎজ ইয়োতভাতায় ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ হুঁশিয়ার করে বলেছে, প্লাবিত রাস্তা, ঝর্ণা বা জলাশয়ের আশপাশে যাওয়া জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

বৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ ‘রুট ৪০’ সড়কটি মিৎজপে র‍্যামন থেকে কেতুরা জংশন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। একইভাবে, ‘রুট ৯০’ সড়কটি আইন গেদি থেকে হা’আরাভা জংশন পর্যন্ত এবং সেখান থেকে ইলাত পর্যন্ত যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ‘রুট ২০৪’ এবং ‘রুট ১২’-এর কিছু অংশেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝