রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৭:৫২ পিএম   (ভিজিট : ১৫২)
X

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবন সিরাজ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে জানানো হয়, সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। এরপর মাত্র ১১ মিনিটের মধ্যে, ৬টা ৫৮ মিনিটে, প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুতই আরও ইউনিট যুক্ত হয়ে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, “আগুন সিরাজ টাওয়ারের নিচতলা থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝